1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৫ই মার্চ কোয়ালিটি ফিডস লিমিটেডর পক্ষ হতে ১৬জন শিক্ষার্থীদের মাঝে এককালীন বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। কোয়ালিটি ফিডসে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের মধ্যে যারা শিক্ষার বিভিন্ন স্তরে মেধার স্বাক্ষর রেখেছে তাদেরকে শিক্ষা বৃত্তির আওতায় আনা হয়। মেধার স্তরভেদে ৫হাজার টাকা হতে সর্বোচ্চ ৯৭হাজার টাকা পর্যন্ত এককালীন দেওয়া হয়। বিকাল ৪টায় নন্দীগ্রামের কাথম কোয়ালিটি ফিডস লিমিটেডের (নন্দীগ্রাম প্ল্যান্ট) হলরুমে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষা বৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার ওসি মোঃ তারিকুল ইসলাম, কোয়ালিটি ফিডস লিমিটেড এর সিনিয়র জিএম আতাউল হক মোহন, সিনিয়র এজিএম জাহিদ চৌধুরী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন, যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রউফ উজ্জল, কোয়ালিটি ফিডস লিমিটেড এর প্রশাসনিক অফিসার মঈন শেখ, নন্দীগ্রাম থানার এএসআই মোঃ হাবিবুর রহমান প্রমূখ।  উল্লেখ্য, কোয়ালিটি গ্রুপের পক্ষ হতে এবছর সারা বাংলাদেশে প্রায় ১৭লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies