1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ ১৫ মার্চ  রবিবার, তাদের নিয়োগ দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।  এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ১১ সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: পঞ্চগড়– মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর– মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর– মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম– মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা– অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট– মোঃ মাসুদ রানা প্রধান, বগুড়া– এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ– মোঃ হারুনুর রশিদ, নওগাঁ– মোঃ আবু বক্কর সিদ্দিক, রাজশাহী– মোঃ এরশাদ আলী, নাটোর– মোঃ রহিম নেওয়াজ, মেহেরপুর– মোঃ জাভেদ মাসুদ, কুষ্টিয়া– সোহরাব উদ্দিন,ঝিনাইদহ– মোঃ আবুল মজিদ, যশোর– দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা– আলী আহমেদ, বাগেরহাট– শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা– এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী– স্নেহাংশু সরকার, ভোলা– গোলাম নবী আলমগীর, বরিশাল– আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি– মোঃ শাহাদাৎ হোসেন, পিরোজপুর– আলমগীর হোসেন।এছাড়া টাঙ্গাইল– এস এম ওবায়দুল হক, শেরপুর– এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহ– সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা– মোঃ নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জ– খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ– এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জ– মোঃ মামুন মাহমুদ, রাজবাড়ী– আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ– শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর– খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর– সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জ– মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেট– আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার– মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া– সিরাজুল ইসলাম, কুমিল্লা– মোঃ মোশতাক মিয়া, নোয়াখালী– মোঃ হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর– সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী। এর আগে ঢাকার দুই সিটিসহ ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies