সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বগুড়া গাবতলীর বাগবাড়ীতে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে নেতা-কর্মী ও সাধারন মুসল্লীদের ঢল। ১৩ মার্চ শুক্রবার শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে নশিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে নেতা-কর্মী ও সাধারণ মানুষ সহ হাজারও ধর্মপ্রাণ মুসল্লীরা দোয়া’য় অংশ নেন। দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আমাদের এলাকার পুত্রবধূ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী ও দেশমাতা ছিলেন। এমনকি তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাক-স্বাধীনতার জন্য দীর্ঘদিন লড়াই ও সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আরো বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া বিগত সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম করেছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য একমাত্র শেখ হাসিনাই দায়ী। তিনি আরো বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া মৃত্যুর পর ঢাকা রাজধানী সহ সারাদেশে নামাজে জানাযায় মুসল্লীদের ঢল নামে। এরপর দেশমাতার মৃত্যুর পর সমগ্র দেশবাসী তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করেছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশ সহ বিশ্বের সমগ্র জাতির কাছে চিরকাল- চিরস্মরণীয় হয়ে থাকবেন। দিনব্যাপী কোরআন খতম শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, সাবেক এমপি লালুর কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, অধ্যক্ষ সাবেক (ভারপ্রাপ্ত) ফজলার রহমান, অধ্যক্ষ আব্দুর রহিম, শফিকুল ইসলাম শফিক, আসাদুজ্জামান অটল, খাইরুল ইসলাম, এমরান হোসেন, সাবেক কমিশনার রাসেল সরকার, মশিউর রহমান, হায়দার আলী, আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুবদল নেতা আঞ্জু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, মিল্টন হোসাইন, আরমান হোসেন রিপন, বাবু মিয়া,ইউনুছ আলী গেদা, রাজীব আহমেদ, মজনু মিয়া, সাইফুল ইসলাম, সবুজ মিয়া, শাহীন আলম, বাদশা মিয়া, আব্দুল মামুন, রফিকুল ইসলাম নান্টু, উজ্জ্বল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জিন্নাত আলী, আল-আমিন, ছাত্রদল নেতা আয়নাল হক, জনি ইসলাম, মাসুদ রানা, সুমন ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল ইসলাম।