উত্তরকোণ

গাবতলীতে মরহুম মোগলা মন্ডলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু

গাবতলীতে মরহুম মোগলা মন্ডলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১১ মার্চ-২৬ বুধবার বগুড়ার গাবতলী নশিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য বাগবাড়ী গ্রামের আঞ্জু মন্ডল এর পিতা মরহুম মোগলা মন্ডল এর রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, আব্দুর রহিম রঞ্জু, নশিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আঞ্জু মন্ডল, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, স্বেচ্ছাসেবকদল নেতা জিন্নাত আলী, ছাত্রদল নেতা মাসুদ রানা সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ।

শেয়ার: