গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার গাবতলীর কাগইল, দক্ষিণপাড়া, নেপালতলী, দূর্গাহাঁটা ও বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথক পৃথকভাবে দুঃস্হদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। প্রথমে কাগইল ইউনিয়নে ১৭৮৮ জন দু্ঃস্হ পরিবারের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সিদ্দিক জাহান, ইউপির প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ইউপি সদস্য মুঞ্জুরুল আলম মঞ্জু। দক্ষিণপাড়া ইউনিয়নে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপির প্যানেল চেয়ারম্যান আবু তালেব মিঠু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারুক হোসেন ও আব্দুল জলিল।এ ইউনিয়নে মোট ১৩৪২ জন দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও নেপালতলী ইউনিয়ন পরিষদের ১৭৬৪ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন ইউপির প্যানেল চেয়ারম্যান সঞ্জয় মজুমদার। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আরিফুল ইসলাম ও ইউপির প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আবু জাকারিয়া সহ ইউপি সদস্যবৃন্দ। অপরদিকে, বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদে ১৯৬২ জন দুঃস্হু পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মোঃ সোয়াইব সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
উত্তরকোণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাবতলীতে ভিজিএফ এর চাল বিতরণ

