উত্তরকোণ

বগুড়া প্রেসক্লাবে হানিফ রহমান সাফির সংবাদ সম্মেলন

বগুড়া প্রেসক্লাবে হানিফ রহমান সাফির সংবাদ সম্মেলন

বুধবার বেলা সাড়ে ১২ টার সময় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন অন্তর্গত হোসেনপুর গ্রামের জুলাই ও ছাত্রদলের নেতা হানিফ রহমান সাফি।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তাহাকে না পেয়ে তার মায়ের উপর নৃশংস সন্ত্রাসী হামলা চালায় গাবতলী উপজেলা ছাত্রদলের সন্ত্রাসী সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা ও রাম্বেশ্বপুর যুবলীগের সহ-সভাপতি খোরশেদ আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি একজন জুলাই যোদ্ধা এবং গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক । আমার বাবা ওয়ার্ড বিএনপির একজন বর্ষীয়ান নেতা। আজ আমি একজন অসহায় সন্তানের মতো আমার মায়ের উপর নৃশংস সন্ত্রাসী হামলার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। পূর্ব শত্রুতার জেরে গাবতলী উপজেলা বিএনপি সাবেক সভাপতি মাষ্টার আমিনুর রহমান তালুকদারের ১/১১ তার নিজ বসতবাড়ী দখল করে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী সেই জমি ৫ আগষ্টের ২০২৪ পরে তার সন্তানেরা পুনরায় দখল নিতে গেলে মোস্তা আওয়ামীলীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে চাঁদাবাজী করতে গেলে সেখানে আমরা বাধা প্রদান করি। কিন্তু সে ভোটের পর হঠাৎ কিছুদিন আগে গাবতলী উপজেলা ছাত্রদলের সন্ত্রাসী সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা আমার মায়ের উপর এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমার মায়ের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় এবং তার একটি হাত ও পিঠে এবং কমরে প্রায় অর্ধেক কেটে যায়। পরে জরুরি অপারেশনের মাধ্যমে তার চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে আমার মা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এলাকাবাসী-নারী, পুরুষ, বৃদ্ধ সবাই-সন্ত্রাসী মোস্তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তার বিরুদ্ধে থানায় মামলা দিতে গেলে দুঃখজনক হলেও সত্য থানায় এখনো কোন মামলা নেয়নি। বরং সে প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ঘুরে বেড়াচ্ছে, যা আমাদের পরিবারের জন্য চরম নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, অন্যদিকে আমি আমার ছোট ভাই-বোন ও বাবাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। আমরা প্রতিনিয়ত সন্ত্রাসী মোস্তার হুমকি-ধামকির মধ্যে রয়েছি। আমরা গর্বের সাথে বলি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন ছাত্রদলের কর্মী। এই সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া এবং বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন মানবিক প্রধানমন্ত্রী প্রিয় নেতা জনাব তারেক রহমান। সেই পবিত্র সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাহলে তা সংগঠনের আদর্শের পরিপন্থী। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় নেতা জনাব তারেক রহমান বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন সেই সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারি এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি- সেক্রেটারি বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। একই সাথে বগুড়া জেলার পুলিশ সুপার ও প্রশাসনের কাছে জোর দাবি জামান। অনতি বিলম্বে সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান মোস্তাকে গ্রেফতার করা হোক। আমরা একজন অসহায় পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচার চাই।এখান থেকে যদি আমি আমার মায়ের বিচার না পাই তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর বাসার সমানে আবস্থান নিতে বাধ্য হব।

শেয়ার: