উত্তরকোণ

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সোমবার বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শাপলা মার্কেট চত্বরে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবদুর রহিম এর সভাপতিতে ও সিনিয়র সহ-সভাপতি মোঃ গুলজার হোসেনের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুদ্রাণ শিল্প সমিতি বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক মোঃ আজিজুল হক মনজু। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল বারী, বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘা, গাবতলীয়া উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বেলাল মন্ডল, বগুড়া সদর উপজেলা বিএনপির নেতা আব্দুল বাতেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি আরমান হোসেন ডলার, শাজাহানপুর বিএনপি নেতা সাখাওয়াত, গাবতলীয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাঙা, বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম, বগুড়া জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, মোঃ ফিরোজ সরকার, মোঃ ছাব্বির হোসেন, মোঃ আতিকুর রহমান আতিকসহ মুদ্রণ শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ীরা। । ইফতার পূর্বে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা এবং জিয়া পরিবারসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার: