উত্তরকোণ

নাড়ুয়ামালা ও সোনারায় ইউপি’তে ভিজিএফএর চাল বিতরণ উদ্বোধন করলেন এমপি মোরশেদ মিল্টন

নাড়ুয়ামালা ও সোনারায় ইউপি’তে ভিজিএফএর চাল বিতরণ উদ্বোধন করলেন এমপি মোরশেদ মিল্টন

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোমবার বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ও সোনারায় ইউনিয়ন পরিষদে পৃথকভাবে দুঃস্হদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া -৭ আসনের এমপি মোরশেদ মিল্টন। প্রথম নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদে মোট ১৯৪২ জন দুঃস্থদের মাঝে চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, নাড়ুয়ামালা ইউপির প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, ট্যাগ অফিসার জয়নাল আবেদীন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আনারুল হক, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সুরাইয়া আক্তার সাথী, আনু বেগম, হিসাব সহকারী আক্তারুজ্জামান প্রমূখ। এর পূর্বে এমপি মোরশেদ মিল্টন ফুলেল সংবর্ধনা জানান নাড়ুয়ামালা ইউপির প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার।এরপর দুপুরে সোনারায় ইউনিয়ন পরিষদ ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন। এসময় উপস্থিত ছিলেন সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, ট্যাগ অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, অধ্যক্ষ এ্যাডভোকেট জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এসআই আব্দুল কুদ্দুস, রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুন্নু, বিএনপি নেতা মোজাহিদুল ইসলাম শাহীন, মমিনুল রহমান দিপু, মোফাজ্জল হোসেন, আবু বক্কর, আব্দুল রশিদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান, রতন সরকার, নাহারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ছাত্রদল নেতা দুলাল মিয়া, সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। উল্লেখ্য, সোনারায় ইউনিয়ন পরিষদে মোট ২০৮৭জন দু্ঃস্হদের এ চাল বিতরণ করা হয়।

শেয়ার: