গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নব-নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া, ইফতার মাহফিল ও বগুড়ার নব-নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রবিবার হোটেল নাজ গার্ডেনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া, ইফতার মাহফিল ও বগুড়ার নব-নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য এড. একেএম মাহবুবর রহমান,বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, গোলাম মোঃ সিরাজ এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মোশারফ হোসেন এমপি, মোরশেদ মিলটন এমপি ও আব্দুল মুহিত তালুদার এমপি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বগুড়া জেলা বিএনপির নেতা ফজলুল বারী বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এর আর ইসলাম স্বাধীন, এড হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলালসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বগুড়ার নব-নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা প্রদান করে বগুড়া জেলা বিএনপি। ইফতার পূর্বে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা এবং জিয়া পরিবারসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

