বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী মদিনা মসজিদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার বেতগাড়ী মদিনা মসজিদের সভাপতি মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আরো উপস্থিত ছিলেন বেতগাড়ি মদিনা মসজিদের সেক্রেটারি মোঃ রেজাউল করিম মিন্টু, ক্যাশিয়ার বাচ্চু মিয়া বাবু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, নূর আহম্মদ বাবু, ওয়াহেদ আলী সহ অত্র এলাকায় যুব সমাজ ও মুসল্লী বৃন্দ।
উত্তরকোণ
বগুড়ায় বেতগাড়ী মদিনা মসজিদে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত

