বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ১৬ নং ওয়ার্ডের ফকির উদ্দিন স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময়ে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, এ্যাড, আব্দুল ওহাব, রাশেদুর রহমান রাশেদ, মহিলা দলের নাজমা আখতার, যুবদল নেতা হারুনর রশীদ সুজন, ছাত্রদল সভাপতি সন্ধান সরকার সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার পূর্বে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
উত্তরকোণ
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল

