শনিবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী ড. মাওলানা আবু সালেহ মামুনের পরিচালনায় বক্তব্য মাহফিলে প্রধান অতিথি ছিরেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল বাসেত, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া জেলা ইমাম মুয়াজি¦ন সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদের, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুন রহমানী। আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, মাওলানা খালিদ সাইফুল্লাহ বখ্সী, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা গোলাম আজম, মাওলানা মাকসুদ আল আযমী, ড. আব্দুল বারী রশীদি, মাওলানা এমদাদুল হক, মাওলানা আব্দুস সালাম প্রমুখ। মাহফিলে প্রধান অতিথি বলেন, রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। একটি সুন্দর সমাজ ব্যবস্থা ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।
উত্তরকোণ
বগুড়ায় ওলামা মাশায়েখ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

