উত্তরকোণ

কাহালু সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাহালু সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার বগুড়ার কাহালু সরকারি কলেজের হলরুমে অত্র কলেজের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. আজম আলী খান।
উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রমজান আলী, কাহালু সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক পি এম মাকছুদুর রহমান, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহবায়ক প্রভাষক এ এস এম জাহিদুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওহাব, বগুড়া সদর কৈচড় টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, নন্দীগ্রাম নিমাইদীঘি কলেজের অধ্যক্ষ ওসমান গণি, কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, কাহালু ডিগ্রী কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আব্দুল মান্নান, সাবেক জিএস আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক ও কাহালু মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য আব্দুস ছালেক তোতা, আলহাজ্ব আব্দুল হান্নান, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. আজম আলী খান।

শেয়ার: