বগুড়া স্টেশন হরিজন কলোনীর পরিচ্ছন্নতাকর্মী দলিত যুবক সুনীল বাঁশফোরকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের বিচার, ভুক্তভুগি পরিবারের নিরাপত্তা ও পর্যাপ্ত ক্ষতিপূরনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের সাতমাথায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন বগুড়া জেলা শাখা এ কর্মসুচি পালন করে। এতে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন,আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, সমাজের অত্যন্ত পিছিয়েপড়া দলিত-হরিজন জনগোষ্ঠীর উপর এমন আঘাত সমাজ ও রাষ্ট্রীয় তীরণে নেতিবাচক প্রভাব ফেলছে, ফেলবে। এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল, যা বাংলাদেশের সংবিধান এবং সামাজিক ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। এর সুষ্ঠু সমাধান রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা মনে করি, এ বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবী রাখে।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারী বগুড়া শহারে স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে সুনীল বাঁশফোরের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন মোঃ অনিক নামের এক মাদক কারবারি। টাকা দিতে অস্বীকৃতি জানালে মোঃ অনিক তার পেট ও উরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সুনীলকে। সেখানে চার দিন মৃত্যুও সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৬ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে মারা যান সুনীল। নিহত সুনীল বাঁশফোর শহরের সেউজগাড়ি সুইপার কলোনির সন্তোষ বাঁশফোরের ছেলে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেছেন। সময় হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে আসামী ধরতে ২৪ ঘন্টা সময় বেধে দেওয়া হয়। নয়তো বগুড়াসহ সারা দেশে পরিচ্ছন্নতাকর্মীরা এ বন্ধ করে দেবে বলে আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা। এর প্রেক্ষিতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর শুন, ‘আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। কয়েকজনকে শনাক্ত করা ছে। দ্রুতই তাদেরকে আইনের আওতায় আনা হবে।’ কিন্তু ঘটনার ২২দিন পরেও চিহ্নিত সন্ত্রাসী মোঃ অনিকসহ অভিযুক্তদের গ্রেফতার ওয়ার ঘটনা দুঃখজনক। সুনীল হত্যার তদন্ত সাপেক্ষে সুনীল বাঁশফোর হত্যার সাথে জড়িত চিহ্নিত চাঁদাবাজ মোঃ অনিকসহ অন্য অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ ষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

