উত্তরকোণ

“স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

“স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বিনা বেতনে শিক্ষকতার ২৫ বছর পূর্তিতে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় মুফতি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি কদমতলী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, গাবতলী, বগুড়া এর আয়োজনে
এ কর্মসুচি পালন করা হয়। এসময় তিনি বলেন যে, ৮০ দশকে একই অধ্যাদেশে প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। কিন্তু পরবর্তীতে এ পর্যন্ত ৬৫৫৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করাসহ প্রাথমিক বিদ্যালয়ের ৩,৪৮,৫৮৪জন শিক্ষক/শিক্ষিকা এমপিওভুক্তিকরণসহ সকল প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে। অথচ, প্রায় ১৫,০০০ (পনের হাজার) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবহেলিত হয়ে অদ্যবধি পর্যন্ত সরকারী সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত আছে। অপর দিকে এই এইতেদায়ী মাদ্রাসাগুলির প্রায় ৭৫,০০০ শিক্ষক/শিক্ষিকাগণ যথাযথ ভাবে দায়িত্ব পালন করলেও বেতনভাতাদি না পেয়ে মানবেত জীবন যাপন করে আসছে। বিগত সরকার বারবার আশা দিয়েও অদ্যবধি অবহিলে শিক্ষকদের ঝুলিয়ে রেখেছে। এমতাবস্থায় দেশ পরিচালনার নতুন কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধীয়। দলীয় নেতা ও শিক্ষামন্ত্রীরসহ শিক্ষানুরাগী সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে, উপরোক্ত বিষয়ের আলোকে দাবিগুলো পূরনের জন্য আহবান জানাচ্ছি।

শেয়ার: