শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো এর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বগুড়া শহর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল। ৬ মার্চ শুক্রবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে শহর বিএনপি উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হীরুর সভাপতিতে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

দোয়া ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহিদ উল নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী এবং শহর বিএনপির বিভিন্ন ওয়ার্ডরে সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

