উত্তরকোণ

সাবেক এমপি লালু’র শোক প্রকাশ : গাবতলীর কলাকোপাতে আজিজার রহমানের নামাজে জানাজা সম্পন্ন

সাবেক এমপি লালু’র শোক প্রকাশ :  গাবতলীর কলাকোপাতে আজিজার রহমানের নামাজে জানাজা সম্পন্ন

৩ মার্চ মঙ্গলবার বাদ জোহর বগুড়ার গাবতলী বালিয়াদিঘী’তে গ্রীণ কলাকোপা এষ্টেট এর প্রধান কার্য কারক আজিজার রহমান এর নামাজে জানাজা বেগম হায়েতুন নেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে কলাকোপা পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।নামাজের জানাজায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূধন, সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার পুত্র পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য আব্দুল মতিন, স্থানীয জাহিদুল ইসলাম, রনি আহম্মেদ, সৈকত আহম্মেদ, অত্র মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হাফেজ, ছাত্র ও স্থানীয় মুসল্লীগণ সহ পরিবারের সদস্যবৃন্দ প্রমূখ। এদিকে, মরহুম আজিজার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু, গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার সহ পরিবারের সদস্যবৃন্দ।

শেয়ার: