শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। সোমবার (২ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এই অভিযানে বাজারে পণ্য বিক্রয় ও প্রদর্শনে অসঙ্গতি, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক আচরণের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ও ৩৮ ধারায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, তিনি জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
উত্তরকোণ
শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা

