1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
পিলখানা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে ইফতার মাহফিলের দাওয়াত দিলো জামায়াত জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ ও দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ নন্দীগ্রামে সাবেক এমপি আকবর আলী খান চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি মোরশেদ মিল্টন পাগলাপীর সড়ক পরিষ্কারে সংসদ সদস্য – বেলাল গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি এর চাল বিতরণ উদ্বোধন সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : মির্জা ফখরুল

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

  • সম্পাদনার সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক শাখার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১০৭২ (প্রেসিডেন্স অর্ডার নম্বর ১২৭ অব ১৯৭২) এর ১০ (৫) অনুযায়ী মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। এছাড়া, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। মো. মোস্তাকুর রহমান একজন যোগ্যতাসম্পন্ন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে এ সেক্টরে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies