উত্তরকোণ

দুপচাঁচিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও নবনির্বাচিত সংসদ সদস্য (আদমদিঘি – দুপচাঁচিয়া) আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এস আই আলহাজ্ব, উপজেলা বিএনপি সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল আবেদীন, সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটের সাব অফিসার ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, সাখাওয়াত হোসেন মল্লিক, শাহজাহান আলী, মোয়াজ্জেম হোসেন, জিয়ানগর ইউপি প্রশাসক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, গুনাহার ইউপির প্যানেল চেয়ারম্যান আনারুল হক, দুপচাঁচিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুল ইসলাম লিটন, একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ প্রমুখ। এসময় আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় থানা বাসস্ট্যান্ড থেকে তিসি গাড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ, সড়ক দুর্ঘটনা রোধে করণীয় পদক্ষেপ, মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার: