উত্তরকোণ

মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে সংসদ অধিবেশন

মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে। শনিবার রাতে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ একথা জানান। তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী মাসের ১২ মার্চ অথবা এর দুই-একদিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। সালাহ উদ্দিন আহমদ বলেন, এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে সংসদ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছে। এই অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের সার্বিক প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণ করে নিতে এবং অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কার কাজও সম্পন্ন করা হচ্ছে।

শেয়ার: