1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

চরাঞ্চলে ৯৯টি ভেড়া বিতরণ, উপকৃত কুড়িগ্রামের ৯০টি অসহায় পরিবার

  • সম্পাদনার সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। কুড়িগ্রাম জেলায় ১৬টি নদ-নদীঘেরা প্রায় চার শতাধিক চরে বসবাসকারী পরিবারগুলো প্রতিবছর বন্যা ও নদীভাঙনের কবলে পড়ে চরম দুর্ভোগে দিন কাটায়। জীবিকা হারিয়ে তারা প্রায়ই অনিশ্চয়তার মুখে পড়ে যায়। এমন বাস্তবতায় এসব অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ, বাংলাদেশ।
ফ্রেন্ডশিপের সহযোগিতায় অনেক পরিবার ইতোমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং তাদের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসছে। সংস্থার এ্যাকটিভ প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর, উলিপুর ও রৌমারী উপজেলার ১০টি ঝুঁকিপূর্ণ চরের ৩০০ দরিদ্র পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ ও ভেড়া বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াই বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চর হলোখানা, যোগোমনের চর ও চর বড়াই বাড়ির ৯০ জন সদস্যের মাঝে মোট ৯৯টি ভেড়া বিতরণ করা হয়। এর মধ্যে ৯ জন সদস্যকে অতিরিক্ত ৯টি পাঠা ভেড়া প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট ৭টি চরেও ভেড়া বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান। তিনি বলেন, চরাঞ্চল ভেড়া পালনের জন্য অত্যন্ত উপযোগী; তাই এ উদ্যোগ চরবাসীর স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত থেকে বলেন, এ কর্মসূচি চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর টেকসই আয় বৃদ্ধিতে কার্যকর অবদান রাখবে। এছাড়াও অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies