উত্তরকোণ

বগুড়ায় চাঁদাবাজীর অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ চারজন গ্রেপ্তার

বগুড়ায় চাঁদাবাজীর অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ চারজন গ্রেপ্তার

বগুড়ায় এক সরকারি কর্মচারীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকেলের তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।  জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও মহিষাবান সরকার পাড়া এ.ইউ দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান মোহন, তার সহযোগী মেহেদী হাসান, রবিউল ইসলাম রকি ও আশেকুল ইসলাম। মামলা সুত্রে জানাগেছে, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কর্মরত কার্যসহকারী আব্দুল হান্নান গত ১৬ ফেব্রুয়ারী বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি রেস্টুরেন্টে এক নারীর সাথে কফি পান করছিলেন। এসময় গ্রেপ্তারকৃতরা রেস্টুরেন্টে প্রবেশ করে আব্দুল হান্নান ও ওই অপহরন করে তুলে নিয়ে যায়।পরে একটি ঘরে আটকে রেখে ওই নারীর সাথে বিভিন্ন ধরনের ছবি তোলার পর মারধর করে ১০ লক্ষ টাকা চাঁদাদাবী করে। আব্দুল হান্নান মান সম্মানের কারনে তাৎক্ষনিক ২০ হাজার টাকা দেন এবং পরে ব্যাংক থেকে আরো ১ লক্ষ ৮০ হাজার টাকা তুলে দেন অপহরনকারীরা আবদুল হান্নানের কাছে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে ছেড়ে দেন। পরদিন থেকে বাকী ৮ লাখ টাকার জন্য মোবাইল ফোনে চাপ দিতে থাকেন। একারনে গত১৯ ফেব্রুয়ারী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। শুক্রবার গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

 

 

শেয়ার: