প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব জনপ্রশাসন রহমানের একান্ত সচিব (পিএস)-২ পদে নিয়োগ পেয়েছেন মোঃ মেহেদুল ইসলাম। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর– এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোঃ মেহেদুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর ‘একান্ত সচিব-২ পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
উত্তরকোণ
প্রধানমন্ত্রীর তারেক রহমানের একান্ত সচিব-২ হলেন মেহেদুল ইসলাম

