উত্তরকোণ

সাবেক কাউন্সিলর সিপারের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া

সাবেক কাউন্সিলর সিপারের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া

বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১১নং ওয়র্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মাতা শেফালি বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও মালতীনগর এলাহী মসজিদসহ ১১নং ওয়ার্ডের ৮টি মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এড. আব্দুল মতিন মন্ডল, জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার, শহর শ্রমিক দলের আহবায়ক নুরুল হুদা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদ, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রুবেল, শান্ত, আশরাফুজ্জামান প্রবাল, জুয়েল রানা, খোরশেদ, সিদ্দিক, রাজিব, মোমিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েব মাহমুদ অভি, যুগ্ম সম্পাদক রুকু, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ নাহিদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার: