1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।  পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরিকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালিটি জেলার সদর উপজেলা মডেল মসজিদ এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, ইমাম, আলেম-ওলামা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সকল প্রকার হিংসা-বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। তারা আরও বলেন, রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা। কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি বলেন, রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল, ইফতার বিতরণ এবং ধর্মীয় প্রশিক্ষণ কর্মসূচি। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজানকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies