উত্তরকোণ

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপি সংসদ সদস্যরা

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপি সংসদ সদস্যরা

সংসদীয় দলের প্রথম সভায় গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না এবং সরকারি কোনো প্লটও গ্রহণ করবেন না। মঙ্গলবার সংসদ ভবনে নির্বাচিত এমপিদের শপথের পর এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংসদীয় দলের প্রথম সভা সিদ্ধান্ত হয়েছে বিএনপি কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, আর সরকারিভাবে কোনো প্লট নেবেন না।

শেয়ার: