উত্তরকোণ

দুপচাঁচিয়ায় নতুন জায়গায় মৎস্য আড়তের উদ্বোধন

দুপচাঁচিয়ায় নতুন জায়গায় মৎস্য আড়তের উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড পুরাতন কাঁচাবাজার এলাকায় দক্ষিন পার্শ্বে নতুন পরিসরে মৎস্য আড়ৎ এর উদ্বোধন করা হয়েছে। ১৭ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফিতা কেটে এ আড়তের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন বসাক, সাবেক পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, রেজানুর তালুকদার রাজিব, উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আছির উদ্দিন, চার তারা মৎস্য আড়ৎ এর স্বত্বাধিকারী সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, বিসমিল্লাহ মৎস্য আড়তের স্বত্বাধিকারী ওমর ফারুক, একতা মৎস্য আড়তের স্বত্বাধিকারী শামীম উদ্দিন, বাপ্পি মৎস্য আড়তের স্বত্বাধিকারী জয়নাল আবেদীন, তাহের মৎস্য আড়তের স্বত্বাধিকারী আবু তাহের আকন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ মৎস্য আড়ৎ ৫জনের সমন্বয়ে পৌর মাছ বাজার নামে পরিচালিত হবে।

শেয়ার: