বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১১নং ওয়র্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মায়ের জানাযান নামাজ ও দাফন সম্পন্ন। ১৩ ফেব্রুয়ারি জুম্মার নামাজের পর বগুড়া শহরের মালতীনগর এমএস ক্লাব মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পূর্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য প্রফেসর ড. এ.এস.এম গোলাম হাফিজ কেনেডি, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, নব নির্বাচিত সংসদ সদস্য মোশাফর হোসেন, সাবেক প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ডা: ফিরোজ মাহমুদ ইকবাল, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, এম আর ইসলাম স্বাধীন, মরহুমের ছেলে সিপার আল বখতিয়ার। এসময় উপস্থিত ছিলেন ডা. শাহ মো: শাজাহান আলী, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, ফজলে রাব্বি তোহা, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, আহসান হাবীব মমি, আদিল শাহারিয়ার গোর্কি, নুরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জানাযার শেষে ভাইপাগলা গোরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
উত্তরকোণ
সাবেক কাউন্সিলর সিপারের মাতার দাফন সম্পন্ন

