একটি দল নিশ্চিত পরাজয় জেনে শাজাহানপুর ও গাবতলীর মানুষকে বিভ্রন্তি করছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিশৃঙ্খলা ও ষড়াযন্ত্র শুরু করেছে। বুধবার বিকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বগুড়া ৭- আসনে ধানের শীষের এজেন্ট ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সংবাদ সম্মেলনে পলাশ বলেন, শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন, আশেরপুর ইউনিয়নের জোড়া এলাকার এই গ্রাম গুলোতে গতকাল রাত থেকে বহিরাগত মানুষের উপস্থিতি দেখে যায়। পরে তারা নিজেদেরকে জামায়াত ও শিবিরের পরিচয় দিয়েছে। এই মানুষগুলো বিভিন্ন মসজিদে অবস্থান করছে। নামাজের পরে তারা মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রন্ত করছে। ভোটের ছিলিপ দেওয়ার নামে সন্ধ্যার পরে নারী কর্মিরা নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিচ্ছে। খোট্টাপাড়া ইউনিয়নের নারিল্যাগ্রামে নগদ অর্থ ও খাদ্য সামগ্রীসহ পুলিশ আটক করেছিল। পরে মুচলেকা দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়েছে। মাঝিড়া ইউনিয়নে জামায়াতের কর্মি মোহাম্মদ আলী ও তার সন্তার দুজনে মিলে সকালে মানুষের কাছে অর্থ দিয়ে ভোট কিনতে চেষ্টা করেছিলো। এ খবরে বিএনপি কর্মিরা বাঁধা দিয়েছে, বাঁধা দেওয়ায় বিএনপি কর্মিদের উপর হামলা চালিয়ে মারধর করে। তারা চিকিৎসার জন্য শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সব ঘটনার তাৎক্ষণিক পুলিশের কাছে অভিযোগ দিলে পুলিশ গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে যারা নির্বাচন করছে নিয়মতান্ত্রিক ভাবে রুটিন করে প্রতিটি দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে যাচ্ছে বারবার। সেগুলো অভিযোগের কোন ভিত্তি নেই। কিন্তু তারা পরিকল্পনা করে এ গুলো করছে প্রশাসনকে বিভ্রন্তি করার জন্য। প্রশাসনের দায়িত্ব পালন করতে যাতে বিঘ্ন ঘটে। আমরা আশঙ্কা করছি, বিভিন্ন জায়গাতে দেখছি, ভোটের দিনে জামায়াতের কর্মিরা দেশীয় অস্ত্র মজুদ করছে। ভোটকেন্দ্রে ভীতিকর পরিস্থিতি তৈরী করবে। জনগনকে ভোট দিতে নিরৎসোহ করবে। পরে তারা তাদের অসৎউদ্দেশ্য রয়েছে, ভ্টো তাদের পক্ষে নেয়ার। যে সকল অনিয়ম ফ্যাসিস্ট সরকারের অমনে আমরা দেখেছি। সেপরিকল্পনা তারা অপডেট করেছে। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানায় এই নির্বাচন জুলাই পরবর্তী গণঅভ্রর্থনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে ও বিএনপির দীর্ঘ দিয়ের আন্দোলন ও সংগ্রা, অসংখ্য মানুষের জেল ও জুলুম ও নির্যাচনের বিনিময়ে যে নির্বাচন আমরা বাংলাদেশে পেয়েছি। এই নির্বাচনে প্রশাসনই একমাত্র পারে আইনের সঠিক ব্যবহার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামল হক শাহীন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ সাংগঠনিক সম্পাদক হারেজ উদিদ্দন হারেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক এনাম।
উত্তরকোণ
নিশ্চি পরাজয় জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিশৃঙ্খলা ও ষড়াযন্ত্র শুরু করেছে জামায়াত সংবাদ সম্মেলনে অভিযোগ

