উত্তরকোণ

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে শজিমেক হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে শজিমেক হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন রোগে অসুস্থ রোগীদেরকে দেখতে যান ও তাদের চিকিৎসার খোঁজ খবর নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন গাবতলীর বালিয়াদিঘী কালাইহাটা গ্রামের আনিছার রহমান, মালিয়ান ডাঙ্গা গ্রামের আবু সুফিয়ান, সারিকান্দি ঘুঘুমারি গ্রামের মাজেদা বেগম কে দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

শেয়ার: