বগুড়া শহরের জানে সাবায় রুশদা টেকনিক্যাল একাডেমীর উদ্বোধন হয়েছে। ৮ ফেব্রুয়ারি রবিবার সকালে রুশদা টেকনিক্যাল একাডেমীর উদ্বোধন করেন প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। একাডেমীর পরিচালক নিভা জামান এর সভাপতিত্বে একাডেমীর পরিচালক অহিদা ইয়াসমিন ASSET প্রকল্পের মূল লক্ষ্য কি তার এক নজরে তুলে ধরেন: দেশের যুবসমাজকে বিভিন্ন শিল্পক্ষেত্রে দক্ষ করে তোলা, যাতে তারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে এবং আন্তর্জাতিক শ্রমবাজারেও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। রুশদা টেকনিক্যাল একাডেমীর মাধ্যমে আমরা আজ থেকে খাদ্য পণ্যের প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, বিতরণ প্রশিক্ষণ শুরু করছি।

কৃষি উৎপাদন (ফসল, পশুপালন, মৎস্য, বনায়ন) থেকে শুরু করে খাদ্য পণ্যের প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, বিতরণ এবং খুচরা বিক্রয় পর্যন্ত সমগ্র সরবরাহ শৃঙ্খলকে অন্তর্ভুক্ত করে। ASSET প্রকল্প হলো বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ, যার মূল লক্ষ্য দেশের যুবসমাজ, বিশেষত সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীদের বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টি করা, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। এই প্রকল্পের আওতায় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে অনেকেই দক্ষতার অভাবে কর্মসংস্থানের বাইরে রয়ে যায়, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে। এই সমস্যা সমাধানে ASSET প্রকল্প টি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, বিপ্লব মিয়া,অমিত হাসান,ফাহিম হাসান,রিফাত প্রমুখ।

