দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃদুপচাঁচিয়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৮জানুয়ারি রোববার বিকালে দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজ থেকে বিশাল এ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। গণমিছিলে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মহিত তালুকদার, দউপজেলা বিএনপির সভাপতি এ কে এম মরিুল ইসলাম খান স্বপন,,সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেসকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস,উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী,যুগ্ম আহবায়ক আবদুস সবুর খন্দকার রাকিব, ইব্রাহীম আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, যুবদল নেতা আশরাফুল আলম, জাহিদ হাসান রোস্তম,রাবু খান,তিতাস, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পুটু, কৃষক দলনেতা মোসলেছুর রহমান বাবু, মাহবুবুর রহমান মাফু,উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা মহিলা দল নেত্রী আসফিয়া হায়াত সিলভা,উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার , সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

