1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন- বাদশা

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মানুষ এবার প্রমাণ করে দেখাবে, বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাটি। এ কারণেই বিপুল ভোটে এই আসনে মহিত তালুকদারকে জয়যুক্ত করতে হবে। ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং মহিত তালুকদারের হাত দিয়ে এই দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকাতে ব্যাপক উন্নয়ন হবে। উন্নয়নের প্রতীক হলো ধানের শীষ। আপনারা যার যার অবস্থান থেকে মা বোন সহ সকলকে ধানের শীষে ভোট দিতে বললেন। ৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে দুপচাঁচিয়ার গুনাহারে তালুচ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেণ বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। গুনাহার ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মহিত তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এ্যাড.আতাউর রহমান খান মুক্তা, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়সাল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জেলা সাধারণ সম্পাদক নাজমা আক্তার। উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুগ্ম আহবায়ক আবদুস সবুর খন্দকার রাকিব, ইব্রাহীম আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার সর্বস্বরের জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies