বগুড়া-৬ সদর আসনে জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী জামায়াতের মহিলা বিভাগের মিছিল। শনিবার বেলা ১১ টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ হতে এক ব মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুড়া পৌর পার্কে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশ শহর মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলাতুন্নেসা হাসির সভাপতিত্বে ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় মহিলা বিভাগের নেত্রী সাজেদা সামাদ। আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারী ও বগুড়া-৬ সদর আনের পরিচালক অধ্যাপক আ স ম আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিভাগের নেত্রী বিলকিস বেগম, মহিলা নেত্রী আম্বিয়া বেগম, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জোবায়দা খাতুন, শিরিন আক্তার, মুঞ্জুআরা মুন্নী, নুসরাত জাহান, আম্বিয়া বেগম, রুমা খাতুন, কাঞ্চন বেগম প্রমুখ।
সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ক্ষমতায় গেলে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন করা হবে। ইনসাফময় সমাজ প্রতিষ্ঠাই হবে নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ। সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা হবে।