আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও ১২নং ওয়ার্ডের কমিটির সভাপতি এনামুল হক সুমন, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জাকারিয়া, ১২ নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক শাহ রাজু বাহার, বিএনপি নেতা এ্যাডভোকেট আব্দুল মতিন, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন নান্নু, আব্দুর রহিম, শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য আব্দুল মতিন, যুবদল নেতা আরিফ আহমেদ, মোঃ মিষ্টার, আব্দুল মমিন, রাজীব হোসেন, শ্রমিক দল নেতা আব্দুল আল মামুন, শফিউল ইসলাম কালু, ছাত্রদল নেতা আল আমিন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।