1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার প্রদশিত হয়েছে

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কাহালু-নন্দীগ্রাম এলাকার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, জিয়া পরিবার আমাকে বিগত ২০১৮ সালে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়ায় সারা বাংলাদেশের ন্যায় বিএনপির ৬ জন সংসদ সদস্যের মধ্যে আমি একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। ২০১৮ সালে নন্দীগ্রামে আ.লীগের নেতৃবৃন্দ ভোট কেন্দ্র দখল করে নিজ ইচ্ছামতো ব্যালেটে সিল মেরে আমাকে ৫ হাজার ভোটের ব্যবধানে হয়েছিলেন, কিন্তু কাহালু উপজেলাবাসী ৫০ হাজার ভোটের মাধ্যমে আমাকে জয়ী করেছিলেন এই জন্য আমি কাহালু উপজেলাবাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না। তিনি আরও বলেন, কাহালু উপজেলার যেখানে যাচ্ছে, সেখানে মানুষের যে সাড়া পাচ্ছি তাতে আমার বিশ্বাস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আামি বিপুল ভোটে নির্বাচিত হবো। ইনশা আল্লাহ। মঙ্গলবার দিনব্যাপী কাহালু সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণ-সংযোগ কালে উপরোক্ত কথাগুলো তিনি বলেন। গণ-সংযোগ কালে উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies