পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ই ফেব্রুয়ারি) বিশ্ব সাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়, অভ্যুত্থান, সংস্কার এবং ভোটাধিকার ফিরে পাওয়ার প্রতিশ্রুতি, দেশের ভবিষ্যৎ গঠন, কর্মসংস্থানের সুযোগ, শিক্ষার মান এবং জীবনযাত্রার মানোন্নয়ন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আশানুরূপ মতামতের ভিত্তিতে আলোচনা সভা হয়। পলাশবাড়ী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে, সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের অন্যতম সদস্য সাংবাদিক সাইদুর রহমান মাস্টার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি এফ জির গাইবান্ধা জেলা সমন্বয়কারী শরিফ তমাল সরকার।এছাড়াও বক্তব্য প্রদান করেন প্রভাবক নবীউল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম,সাংবাদিক আব্দুল মতিন,সাংবাদিক ফজলার রহমান ছাড়াও শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে শান্তি ও সম্প্রীতির সোনার বাংলাদেশ বিনির্মাণে আশানুরূপ অনুভূতি ব্যাক্ত করেন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, পিএফজির উপজেলা সমন্বয়কারী কৃষক জাহিদুল ইসলাম।