1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান। তিনি বলেন, ‘আমাদের সবার অনেক সমস্যা, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।’ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির এ মতবিনিময় সভার আয়োজন করে। দেশে আসার পর রাজনৈতিক অনুষ্ঠানে এটি তার প্রথম বক্তব্য। এর আগে, তারেক রহমানের সাথে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তিনি বক্তব্য রাখেননি। ডা: জুবাইদা রহমান বলেন, ‘আমরা বলি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’ ভেদাভেদের আগে সমতা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সবাইকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি, অধিকার ও সুবিচার। সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা। শোষণের আগে অধিকার।’ তিনি বলেন, ‘আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র জনগণকে উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা। তিনি আরো বলেন, ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।’ আর সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। উপস্থিত সবার উদ্দেশে জুবাইদা রহমান বলেন, ‘আপনারা মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন। আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন। সমস্যাগুলো সুষ্ঠুভাবে সমাধান করে সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেয়ার জন্য আমরা সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরো শুনব, আরো জানব। আমরা একে অপরকে আরো জানার চেষ্টা করব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies