1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

শাজাহানপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি রিভলভার উদ্ধার, তালিকাভুক্ত অপরাধী গ্রেফতার

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি বিদেশি রিভলভারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় মোহাম্মদ আতিকুর রহমান (৩৫) নামে এক তালিকাভুক্ত অপরাধীকে গ্রেফতার করা হয়। জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক রাত ৩টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার আশেকপুর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আতিকুর রহমানের কাছ থেকে ১টি বিদেশি রিভলভার, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড রিভলভারের গুলিসহ ১১ রাউন্ড শটগানের গোলাবারুদ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে গ্রেফতারকৃতকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জন নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies