1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: ২৭ কুড়িগ্রাম-৩ আসনে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ে ৭শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগাযোগ করছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উলিপুর থানার ধরনিবাড়ি ইউনিয়নে মাধবপুর গ্রামে যোগদান অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বিভিন্ন দল থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ২৭ কুড়িগ্রাম-৩ আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী ডাঃ আক্কাস আলী সরকার এর সমর্থনে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আক্কাস আলী সরকার বলেন উলিপুর উপজেলায় বহু নেতার বদল হয়েছে তবে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, তাই এমন লোককে এমপি বানাতে হবে যারা এলাকার উন্নয়নে কাজ করবে, তিনি আরো বলেন আমরা নির্বাচিত হলে উলিপুর কে মডেল হিসেবে গড়ে তুলবো। নতুন নেতাকর্মীদের যোগদান সম্পর্কে বলেন আমাদের উলিপুরে দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসে, সব দলের লোক আমাকে ভোট দিবেন এটা আমার বিশ্বাস। শ্রী নরেন্দ্রনাথ বর্মন নামে সনাতন ধর্মীয় একজন বলেন, ডাঃ আক্কাস আলী চিকিৎসা সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে তিনি অনন্য তার মত মানুষকে আমরা সংসদে দেখতে চাই, তাই আমরা আজকে তাকে সমর্থন জানালাম। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা নেতৃবৃন্দ ও ডাক্তার আক্কাস আলীর বিভিন্ন প্রান্তিক সমর্থকবৃন্দসহ ধর্মীয় ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies