উত্তরকোণ

তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু

তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু

বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিন। তিনি আরো বলেন, ধর্মের কথা বলে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের কথায় বিভ্রান্ত হবেন না, তারা ধর্মকে ব্যবহার করে ভোটারদেরকে বিভ্রান্ত করছে। প্রিয় ভোটার বৃন্দ আপনাদের জানতে হবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান এ মাটির সন্তান, বগুড়ার সন্তান, তার পিতা ছিলেন একজন রাষ্ট্রপতি, মাতা ছিলেন সফল তিনবারের প্রধানমন্ত্রী। এই পবিত্র মাটি থেকে তারেক রহমানকে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। ২ ফেব্রুয়ারি সোমবার বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডে দিনভর ধানের শীর্ষে ভোট চেয়ে শেখপাড়া-মন্ডলপাড়া-ভাটকান্দি গ্রামে গনসংযোগ শেষে বিকালে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা বলেন তিনি।

২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ২১নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওহেদুল সরকার, সোহানুল করিম, মহিলাদল নেত্রী রঞ্জনা আক্তার, আমেনা বেগম, বিএনপি নেতা ইসরাইল হোসেন, ফজলুল হক, রওশন আলম, আমিনুল ইসলাম, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, স্থানীয় ভোট কেন্দ্র কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম, ২১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস হোসেন, যুবদল নেতা শাহাদত হোসেন রাজু, মোহতাছিন বিল্লা মুন, মিল্টন হোসাইন, আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মমিন, শ্রমিক দল নেতা আজাদুল ইসলাম আজাদ, ছাত্রদল নেতা সিয়াম আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার: