স্টাফ রিপোটারঃ বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টন এর পক্ষে ধানের শীর্ষে ভোট চেয়ে ২ ফেব্রুয়ারি সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে বিভিন্ন গ্রামে দিনভর নির্বাচনী প্রচারণা এবং ধানের শীর্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। গোহাইল ইউনিয়নের ২, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের অন্তর্গত রাজবাড়ি, খাদাশ, চেলো, খাদাশ হিন্দুপাড়া, ওলেলপাড়া, দোগাছিপাড়া, ভাদাইপাড়া, পান্ডারপাড়া, সাবগাড়ী, বন্যাপাড়া, বাঁশকুটা, খন্ডক্ষেত্র, কোনাইপাড়া, গোহাইল, চেঁচুয়াপাড়া, চাঁচাহার, বেড়াগাড়ী, পোয়ালগাছা, সাধরা ও শরিপাড়া এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে নেতাকর্মিদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পাড়া মহল্লা। স্থানীয়দের মাঝে দেখা দেয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
দিনব্যাপী গণসংযোগে অন্যান্যের মধ্যে অংশ নেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিঠু, সহ-সভাপতি আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাবেক সভাপতি সাইফুল ইসলাম তোতা, বিএনপি নেতা রায়হান আলী, আরিফ, মোশারফ, আব্দুল মান্নান, যুবদল নেতা আবু বকর সিদ্দিক রিপন, আতিকুর রহমান, মহিলাদল নেত্রী রঞ্জনা, জেরিন প্রমুখ।

