বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লার প্রতিককে বিজয়ী করতে হাজার হাজার নারী মাঠে নেমেছেন। এতোদিন ঘরে ঘরে দাঁড়িপাল্লার ভোট চেয়ে প্রচারনা করলেও এবার তারা প্রকাশ্যে রাজপথে নেমে দাঁড়িপাল্লার স্লোগান ধরেছেন। সোমবার সকাল থেকে বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়নে ও বগুড়া পৌর এলাকার নারী দাঁড়িপাল্লার পক্ষে মিছিল নিয়ে প্রচারনা শুরু করেছেন। সকালে প্রথমে নামুজা ইউনিয়নের নারীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মিছিলে নেতৃত্ব দেন। নামুজা মিছিল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে। ১৫ নং ওয়ার্ডের মিছিলটি চারমাথা থেকে শুরু হয়ে তিনমাথা ঘুরে আযিযুল হক কলেজের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন শহর সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি আজগর আলী। এরপর গোকুল ইউনিয়নের নারীরাও দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে রাস্তায় নেমে আসেন। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এখানেও মিছিলে নেতৃত্ব দেন। এরপর মিছিল বের করে নুনগোলা ইউনিয়নের নারীরা। শত শত নারী দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে মিছিলে অংশ গ্রহন করেন। বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের রাজপথের প্রচারনা অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানাগেছে।