1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

মোকামতলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ইটবাহী ট্রাকের ধাক্কা, খোয়া ব্যবসায়ী নিহত

  • সম্পাদনার সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার প্রদশিত হয়েছে

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মোকামতলায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেঁছনে ইটবাহী ট্রাকের ধাক্কায় শামীম হাসান(৫০) নামের এক খোয়া ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মোকামতলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হাসান শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি খোয়া ব্যাবসায়ীর পাশাপাশি একজন পশু চিকিৎসকও ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম দীর্ঘদিন ধরে খোয়ার ব্যবসা পরিচালনা করতেন। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকার এক ইটভাটা থেকে খোয়া নিয়ে যাচ্ছিলেন চন্ডিহারা দিকে। এসময় তিনি চালকের পাশের সিটে বসা ছিলেন। ট্রাকটি মোকামতলার লস্করপুর এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেঁছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান শামীম। বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এঘটনায় পরবর্তী আইনানুগ কাজ চলমান আছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies