1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার বগুড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা ॥ মালামাল জব্দ দুপচাঁচিয়া ইমাম ও মোয়াজ্জিনের সম্মানী ভাতা প্রদান বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার

আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই-লক্ষ্মীপুরে জামায়াত আমির

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যদি তাদের পবিত্র মুল্যবান ভোট দিয়ে এ জোটকে নির্বাচিত করে তাহলে আমরা আমরা এ জাতিকে আর বিভক্ত হতে দিবো না। আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই। শুক্রবার (৩০জানুয়ারী) বিকেলে লক্ষ্মীপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আয়োজনে শহরের লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াত আমির বলেন, আমরা যুবদকের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। যুবকরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিবো না। তোমরা বেকার ভাতা পাওয়ার জন্য কোনো দাবি জানাও নাই। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদের অপমাণিত করতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তিনি বলেন, জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা কথা দিয়ছিলাম, আমরা জুলাইযোদ্ধাদের আমাদের অন্তরে জায়গা করে দিবো। আমরা কথা রেখেছি। আমরা জুলাইকে কবুল করে নিয়েছি। এ জুলাই এসে জনগনকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিলো বলেই আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। জুলাই এসেছিলো বলেই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু কেউ কেউ আছেন জুলাইযোদ্ধাদের স্বীকার করতে চান না। যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কারও কারও স্বপ্ন দেখা। তারা তাদেরকে অস্বীকার করছেন, লজ্জা! এটা মেনে নেওয়া যায় না। জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি এডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি, জাকসু জিএস মাজহারুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies