দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে তেল জাতীয় ফসলের(তেল জাতীয় ফসল সরিষা বারি-১৪) উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬জানুয়ারি সোমবার বিকালে উপজেলা সদরের ছাতিয়াগাড়ী এলাকায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার যারীন তাসনিম নিলয় এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ মুশিদুল হক, অত্র প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ আখেরুর রহমান, অতিরিক্ত উপপরিচালক(শস্য) মোঃ মাহফুজ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার মোরসালিন প্রামানিক, সরিষার প্রদর্শনী চাষী জাহিদুল ইসলাম প্রমুখ।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

