উত্তরকোণ

দুপচাঁচিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

দুপচাঁচিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার দুপচাঁচিয়ায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।গত ২৫ জানুয়ারি রোববার রাতে ১১ পদাতিক ডিভিশনের ‘দি স্ট্রাইকিং ‘টুয়েলভ’-এর তত্ত্বাবধানে দুপচাঁচিয়া আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত এ অভিযানে কাহালু উপজেলার বামুজা ইউনিয়নের করিবকুল গ্রামের আমজাদ ফকিরের ছেলে রাজু ফকিরকে তার নিজ বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। দুপচাঁচিয়া আর্মি ক্যাম্পের মেজর মুশফিক-উস-সালেহীন ১কেজি গাঁজাসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্যসহ আটক রাজু ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানায় হস্তন্তর করা হয়েছে।

শেয়ার: