উত্তরকোণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী বগুড়ায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী বগুড়ায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ড সাবেক যুবদলের নেতৃবৃন্দের উদ্যোগে কামারগাড়ীমসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল শেখ, রকি প্রাং,সুজন সরদার, নবীন, সানোয়ার হোসেন সোহাগ, শাকিল,রনক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সাহিদ শেখ, শহর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রতন শেখ, ওয়ার্ড ছাত্রদলের সিনিঃ যুগ্ন-আহ্বায়ক রিদয় শেখ, জীবন হোসেন, মুরাদ, শাকিল, সিয়াম শেখ, রিক্সা ভ্যান শ্রমিক দলের সভাপতি ফজলার রহমান সহ প্রমূখ।  দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এলাহী জামে মস্জিদের খতিব মুফতি ফজলুল করিম । দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

শেয়ার: