1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ফ্রান্সের দুই পণ্যের উপর ২০০ ভাগ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার প্রদশিত হয়েছে

ফ্রান্স যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ না দেয়, তাহলে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর শতকরা ২০০ ভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কাছ থেকে পাওয়া একটি ব্যক্তিগত বার্তাও তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন। সেই বার্তায় গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে দু’জনের মতপার্থক্যের বিষয়টি উঠে এসেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। গ্রিনল্যান্ডের বিষয়ে প্যারিস ওয়াশিংটনের অবস্থান নিয়ে বিদ্রুপ করেছে। ট্রাম্প ডেনমার্কের অধীনে থাকা আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ডের প্রতি এত আগ্রহী এ নিয়ে কথা বলেছে দেশটি। এর পরপরই ট্রাম্প ফ্রান্সের বিরুদ্ধে এই তীব্র আক্রমণ শুরু করেন ট্রাম্প। বোর্ড অব পিস প্রসঙ্গে তিনি বলেন, আমি তার (ম্যাক্রন) ওয়াইন আর শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব। তখন সে যোগ দেবে। তবে না দিলেও আমার কিছু যায় আসে না। মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের তদারকির জন্য এই বোর্ডের ধারণা দেয়া হলেও এর ঘোষণাপত্রে কেবল ফিলিস্তিনি ভূখণ্ডেই এর ভূমিকা সীমাবদ্ধ রাখা হয়নি। পরে ট্রাম্প ম্যাক্রনের পাঠানো একটি ব্যক্তিগত বার্তা প্রকাশ করেন। সেখানে ফরাসি প্রেসিডেন্ট লিখেছেন, ইরান ও সিরিয়া ইস্যুতে দু’জনের মধ্যে মতৈক্য রয়েছে। তবে ট্রাম্প ‘গ্রিনল্যান্ড নিয়ে কী করছেন’ তা তিনি বুঝতে পারছেন না। ম্যাক্রন আরও প্রস্তাব দেন, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে তিনি ট্রাম্প ও অন্যান্য জি৭ নেতাদের সঙ্গে বৈঠক করতে চান। সেখানে ইউক্রেন, ডেনমার্ক, সিরিয়া ও রাশিয়ার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো যেতে পারে। এমনকি বৃহস্পতিবার ট্রাম্পকে নৈশভোজে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্রান্স ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ‘আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেয়ার ইচ্ছা রাখে না’। ম্যাক্রনের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, এই বোর্ডের কাঠামো শুধু গাজার সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। এদিকে গ্রিনল্যান্ড প্রশ্নে ট্রাম্পের অবস্থান নিয়ে ফ্রান্স প্রকাশ্যেই কটাক্ষ করেছে। এক্সে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি অ্যাকাউন্ট থেকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্যের জবাবে ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। সেখানে তুলনা টেনে বলা হয়, যদি কোনো দিন আগুন লাগে, দমকল বাহিনী তো হস্তক্ষেপ করবেই, তাহলে আগেভাগেই বাড়িটা পুড়িয়ে দেয়া ভালো! আরও বলা হয়, কোনো দিন হাঙর আক্রমণ করতে পারে। তাহলে এখনই লাইফগার্ডকে খেয়ে ফেলা ভালো! ভবিষ্যতে দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে এখনই গাড়িটাকে ধাক্কা মেরে দেয়া ভালো! এর আগে বেসেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড নীতির পক্ষে সাফাই গেয়ে বলেছিলেন, আর্কটিক অঞ্চলে রাশিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ হুমকিই ট্রাম্পের উদ্বেগের মূল কারণ। তিনি বলেন, ভবিষ্যতে আর্কটিক নিয়ে লড়াই অনিবার্য। আমরা ন্যাটো অঙ্গীকার বজায় রাখব। গ্রিনল্যান্ডে যদি রাশিয়া বা অন্য কোনো পক্ষ হামলা চালায়, তাহলে আমাদের এতে জড়িয়ে পড়তেই হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies